কলাপাড়ায় হতদরিদ্র মানুষের ভিজিডি কার্ড না পাওয়ায় ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে মানবন্ধন

Reporter
মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 5:12 PM, February 25, 2023
কলাপাড়ায় হতদরিদ্র মানুষের ভিজিডি কার্ড না পাওয়ায় ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে মানবন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান ফকির এর বিরুদ্ধে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব সামনে গামুরীবুনিয়া শেখ হাসিনা আবাসনের হতদরিদ্র মানুষের ভিজিডি কার্ড না পাওয়ায় ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকামইয়া ইউনিয়নের ভুক্তিভোগী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন।