কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।।

Reporter
মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 5:27 PM, August 8, 2023
কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।।
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিনে আলোচনা  সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সন্ধ্যা ৭ টায়  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে  আওয়ামী দলীয় কার্যালয়  এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে কলাপাড়া সাবেক পৌর প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের   (ভারপ্রাপ্ত)  সভাপতি  মরহুম সুলতান মাহমুদ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি   মরহুম  মোসলেম  আলী খলিফার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  বাবু নির্মল  নন্দির সভাপতিত্বে প্রধান  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি  সৈয়দ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ন  সাধারণ সম্পাদক মনজুরুল আলম  লিপন।
উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  শাহিনা পারভীন  সীমা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি   ইয়ামিন আহমেদ,  উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, মোজাহার  উদ্দিন  বিশ্বাস কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ওমি গাজী।
সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক, উপজেলা মহিলা লীগ  লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে  দোয়া মোনাজাত পরিচালনা করেন  মাওলানা  আবদুল  মালেক।