কলাপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

Reporter
ফরিদ উদ্দিন বিপু
প্রকাশিত: 5:55 PM, March 17, 2023
কলাপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর কলাপাড়া বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিক তে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় কলাপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী দলীয় কার্যলয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাজমুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ড.শহিদুল ইসলাম বিশ^াস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মনজুরুল আলম লিপন, দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলীসহ ছাত্র লীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
অনুষ্ঠান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্চালনা করেন ফায়জুল ইসলাম আশিক তালুকদার। দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদ এর পেশ ইমাম মোহাম্মদ মাসুম বিল্লাহ রুমি।