উৎসব মুখর পরিবেশে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
প্রকাশিত: 6:01 PM, March 6, 2022
উৎসব মুখর পরিবেশে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে দ্বায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উৎসব মুখর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রূপান্তর’র দুমকী প্রতিনিধি মজিবুর রহমান। দেশ রূপান্তর’র পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপনের সঞ্চালনায় আলোচনা সভায়  অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার।

 

প্রধানবক্তা ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহসীন পারভেজ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন, সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক দিদার উদ্দিন দোলন ঢালী।

 

আলোচনা সভা শেষে কেককাটা হয়। এর আগে দেশ রূপান্তর’র প্রতিষ্ঠাতা রূপায়ন গ্রæপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, প্রকাশক মাহির আলী খাঁন রাতুল এবং সম্পাদক অমিত হাবিবের সুস্বাস্থ্য, মঙ্গল কামনা এবং প্রত্রিকার উন্নতি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন দৈনিক কলমের কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাওলানা ফোরকানুল ইসলাম। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।