April 30, 2026, 5:00 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার: 458
নিউজ আপঃ Friday, March 5, 2021

আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর বার্ষিক বনভোজন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সাভারের বিরুলিয়ায় ‘কৃষিবিদ ওয়েস্ট ভিউ’ পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। দিনব্যাপী পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ ও ভালোবাসায় সবাই মিলে মেতেছিলেন।

বনভোজনে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সব সদস্য, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন‘সহ অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলেন। আশুলিয়া গ্রাজুয়েট এসোসিয়েশনের বার্ষিক বনভোজনে সভাপতিত্ব করেন পুলিশ কর্মকর্তা মনসুর মানিক। মনসুর মানিক বলেন,সারা দিন সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছে। খেলাধুলা করেছে। মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো। দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সবার আকাঙ্ক্ষিত আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এ ধরনের বনভোজন এলাকার বাঙালি কমিউনিটির মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। শেষে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন তাঁদের সবাইকে আশুলিয়া গ্রাজুয়েট এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share