May 3, 2026, 12:36 am
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আশুলিয়ায় ৫ টাকা ভাড়ার জন্য রিকশাচালককে হত্যা

রিমন সোহেল ঢাকা জেলা প্রতিনিধি: 440
নিউজ আপঃ Monday, August 2, 2021
আটক ফজলুল হক (৩৫)

আশুলিয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে  যাত্রী ও চালকের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে যাত্রীর লাথিতে মারা গেছেন আলিম হোসেন  (৪০) নামের এক অটোরিকশা চালক। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০২ আগস্ট) সকাল ৯ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত অটোরিকশা চালক গাজীপুরের বাগবাড়ি মধ্যপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। তিনি ওই আঞ্চলিক সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আটক ফজলুল হক (৩৫) শেরপুরের নালিতাবাড়ী এলাকার মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। তিনি বর্তমান গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় বসবাস করেন। স্থানীয়রা জানান রিকশা চালক ১০ টাকা ভাড়া চাইলে রিকসা আরোহী ৫ টাকা ভাড়া দিতে চায়। এই নিয়ে বাকবিতন্ডায় রিকশা আরোহী চালক লাথি মারে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে ধনাইদ এলাকার ইউসুফ মার্কেট যাওয়ার কথা বলে রিকশায় ওঠেন ফজলুল। তিনি ইউসুফ মার্কেট এলাকায় পৌছলে রিকশাচালক আলিম হোসেনের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার এক পর্যায়ে অটোরিকশা চালককে লাথি মারেন ফজলুল। এসময় রিকশা চালক আলিম রিকশার সাথে ধাক্কা খায় এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফজলুলকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সুদীপ কুমার গোপ জানান, এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share