June 23, 2026, 5:45 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আজ রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্য, নতুন শনাক্ত ১৩ এ জেলায় মোট শনাক্ত ১৬৫ জন।

প্রতিবেদকের নাম 504
নিউজ আপঃ Saturday, June 20, 2020

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ আজ রাজবাড়ী সদর উপজেলার লক্ষিকোল রাজার বাড়ি এলাকায় জ্বর সর্দি শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাধন পাল নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছে। সাধন পাল লক্ষিকোল রাজার বাড়ি এলাকার মৃতঃ অধির পালের ছেলে। রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, সাধন পাল বেশ কয়েকদিন যাবৎ জ্বর সর্দি কাশি নিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সকালে হঠাৎ বেশি অসুস্থ্য হয়ে পরলে তার স্বজনেরা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষন পরেই তার মৃত্য হয়। এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে শনিবার সকালে প্রাপ্ত করোনা পরিক্ষার ফলাফলে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন, কালুখালী উপজেলার ২ জন ও বালিয়াকান্দি উপজেলার ৩ জনের পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোটকরোনা শনাক্ত ব্যক্তি দাড়ালো ১৬৫ জনে। এর মধ্যে ৬৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরা রাজবাড়ীর বিভিন্ন হাসপাতাল ও পারিবারিক আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share