June 16, 2026, 4:20 pm
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অসুস্থ সৌরভ, কলকাতা যাচ্ছেন দেবি শেঠি

অলটাইম নিউজ ডেক্স 393
নিউজ আপঃ Monday, January 4, 2021
রোববার তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার জিম করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ। কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

সোমবার সকালের মেডিক্যাল বুলেটিনে অবশ্য জানানো হয়েছে, ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড প্রধান আগের চেয়ে অনেক ভালো আছেন।

শনিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, সৌরভের হার্টে তিনটি ব্লক আছে। রোববার একটি স্টেন্টও বসানো হয়েছে। তবে বাকি ব্লক নিয়ে কী করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা।

হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠিকে বেঙ্গালুরু থেকে চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে। মঙ্গলবার সকালে পুরো টিম নিয়ে তাঁর কলকাতায় পৌঁছানোর কথা। তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কলকাতার চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ এখন বিপদ থেকে মুক্ত। খাওয়াদাওয়া করছেন, কথাও বলছেন।

শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পরেই রাজ্যের একাধিক মন্ত্রী সৌরভের খোঁজ নিয়েছেন। রোববার তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের স্ত্রী ডোনাকে ফোন করেছিলেন তিনি। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সৌরভের খোঁজ নেন। সোমবার তাঁকে দেখতে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম পদাধিকারী।

ডাচ সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে বিজেপির এক সূত্র জানিয়েছে, জয়ের সঙ্গে সৌরভকে দেখতে আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। আগে অনুরাগ ছিলেন বোর্ডের প্রধান। সৌরভের সঙ্গে তাঁর সম্পর্কও ভালো।

দীর্ঘদিন ধরেই সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে। কোনো কোনো মহল মনে করছে, আগামী নির্বাচনে সৌরভ বিজেপির পক্ষে দাঁড়াতে পারেন। যদিও সৌরভ তা অস্বীকার করেছেন। তিনি অসুস্থ হওয়ার পরেও রাজনীতি পিছু ছাড়ছে না। বিজেপি এবং তৃণমূল দুইপক্ষই নিয়মিত তাঁর খোঁজ রাখছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share