July 1, 2026, 1:12 am
Logo
শিরোনামঃ
তিনজন আইনজীবীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হারানো ও চুরি যাওয়া ৪০ টি ফোন উদ্ধার, খুশি মালিকরা

একে আজাদ, রাজবাড়ী 173
নিউজ আপঃ Thursday, May 25, 2023

রাজবাড়ীতে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি যাওয়া ৪০ টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২ টায় রাজবাড়ী  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা এসব মোবাইল ফোনসেটগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
হারিয়ে ও চুরি যাওয়া ফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।
ফোন ফিরে পেয়ে মো: সাগর মন্ডল বলেন,২০২২ সালে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়।এরপর আমি থানায় জিডি করি।
পরে জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দেই।হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।
গোলাম পঞ্চাতুন নামের আরেকজন বলেন, আমার ফোনটি কুয়াকাটা থেকে হারিয়ে যায়।এরপর অনলাইনে জিডি করে জিডির কপি সদর থানাকে দেই।আমি কখনো ভাবতেও পারিনাই মোবাইল ফোনটি ফিরে পাবো।আজ পুলিশ সুপার মহোদয় আমার হারিয়ে যাওয়া ফোনটি আমাকে ফিরিয়ে দিয়।আমি জেলা পুলিশের কাছে কৃতজ্ঞ।
মোবাইল ফোন হস্তান্তরের পূর্বে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, আমাদের সাফল্য। রাজবাড়ী জেলার জনগণকে বলব যে কোন প্রয়োজনে পুলিশ আছে আপনার পাশে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সহ জেলা পুলিশের সদস্যরা।


এই বিভাগের আরও খবর....
Theme Created By bdit.Com