হাজীগঞ্জে খন্দকার আরিফকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

Reporter
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 6:39 PM, July 13, 2021
হাজীগঞ্জে খন্দকার আরিফকে ৫০ হাজার টাকা অর্থদন্ড
🖼️ ফটো কার্ড তৈরি করুন
চাঁদপুরের হাজীগঞ্জে কথিত সাংবাদিক খন্দকার আরিফকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে সোমবার বিকেলে এই দন্ড দেয়া হয়।
ঘটনার বিবরণীতে জানা গেছে, অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, অর্থদন্ডের পাশাপাশি ড্রেজার জব্দ করা হয়েছে। যে সকল স্থানে অবৈধ ড্রেজার রয়েছে সে সকল স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।