May 14, 2026, 1:13 am
Logo
শিরোনামঃ
র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হবিগঞ্জের সায়েস্তাগঞ্জে ট্রেনের সাথে সিএনজির ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদকের নাম 542
নিউজ আপঃ Sunday, October 6, 2019

সোনাই ডেক্স: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রেনের সাথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চরে রেল জংশনের পশ্চিম দিকে আউটার সিগনালের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্র উপজেলার নছরতপুর গ্রামের সিএনজি চালক সেলিম মিয়ার পুত্র সোহাগ মিয়া (৭)। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে ২য় শ্রেণীর ছাত্র।

সূত্র জানা যায়, উপজেলার নছরতপুর থেকে ৩ জন স্কুল ছাত্র নিয়ে সিএনজি (অটোরিকশা) ইসলামী একাডেমিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের পশ্চিম বড়চর নামকস্থানে হাইওয়ে পুলিশের টহল দেখে সিএনজি চালক গাড়ি আটকের ভয়ে ঘুরিয়ে রেলক্রসিং পাড় হয়ে যাবার চেষ্টা করছিল। এসময় সিলেটগামী একটি লোকাল ট্রেন রেলক্রসিংয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ২য় শ্রেণীর ছাত্র সোহাগ নিহত হয়।

এ খবর পেয়ে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে। গ্রামবাসীর অভিযোগ, সিএনজিটি স্কুল ছাত্রদের নিয়ে মহাসড়ক দিয়ে যেতে পারলে এই দুর্ঘটনাটি ঘটতো না।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

সৌজন্যে- বাংলাদেশ প্রতিদিন


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share