June 22, 2026, 7:55 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার কম্বল পেয়ে খুশি ৫০ টি পরিবার

নিজস্ব প্রতিনিধি 210
নিউজ আপঃ Sunday, January 21, 2024

সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার কম্বল ও জাম্পার পেল ঢাকা মহানগর উত্তর এর মিরপুর থানায় অন্তর্গত ৫০ টি পরিবার।
গতকাল ঢাকা মহানগর উত্তর মিরপুর শাখা কার্যালয়ে কম্বল ও জাম্পার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান মোঃ জে এইচ রানা।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর এর উপদেষ্টা ডঃ মোঃ আব্দুর রশিদ, মহানগর আহ্বায়ক প্রফেসর আব্দুল হালিম। সম্মানিত পরিচালক হাজী নুরুল ইসলাম। সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম প্রমুখ। সকালে সংস্থার উপকার্যালয়ে ৫০ টি পরিবারের হাতে এই কম্বল ও জাম্পার বিতরণ করা হয়।
মোঃ জে এইচ রানা বলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা সব সময় মানুষের পাশে আছে। মানবতার সেবা করবো কাজ, অঙ্গীকারবদ্ধ আমরা আজ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ক্লান্তিকালে দেশ ও দেশের জনগণের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিকতায় মাসব্যাপী সারাদেশের বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল ও জাম্পার বিতরণ করছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা।
তিনি বলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার ১৮টি কার্যক্রম এর একটি কার্যক্রম হচ্ছে শীতবস্ত্র বিতরণ। এই কার্যক্রম সারাদেশে, সারা মাস ব্যাপী চলবে। প্রত্যেকের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share