সাভার বনগাঁওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter
গোলাম সারওয়ার সজলঃ
প্রকাশিত: 12:19 PM, March 20, 2022
সাভার বনগাঁওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি পরিবারকে স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়।

 

এরই ধারাবাহিকতায় ২০শে মার্চ রোববার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কালচারাল ক্লাব হাঙ্গাইল বালুর মাঠে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

 

স্বল্প মূল্যে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট নাহিদুর রহমান,আমিন বাজার সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট তাসলিমা শিরিন, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। টিসিবির পণ্য মধ্যে ছিল ২ কেজি ডাল,২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল।