January 31, 2026, 5:05 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি 140
নিউজ আপঃ Saturday, October 19, 2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উলাইল মাদ্রাসা মাঠে ধামসোনা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম মাষ্টার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। মোনাজাতে উপস্থিত সকলেই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। এসময় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “এই শহীদরা আমাদের দেশের ছাত্রসমাজের অধিকার আদায়ের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। তাঁদের এই ত্যাগ কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। বৈষম্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম আমাদের প্রেরণা হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share