সাভারের হেমায়েতপুরে জালাল টাওয়ার এর ছয় তলায় গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত

Reporter
মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: 4:11 PM, May 29, 2025
সাভারের হেমায়েতপুরে জালাল টাওয়ার এর ছয় তলায় গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দুপুরে সাভারের হেমায়েতপুরের নতুন পাড়া, পুর্বহাটি এলাকার জালাল টাওয়ার এর জালাল উদ্দিন এর বাড়ীর ছয় তলার ভাড়াটিয়া হেভেন গার্মেন্টসের শ্রমিক ঠাকুরগাও হরিপুর থানার মন্নাটুলী গ্রামের মোঃ সাইফুদ্দিন আহমেদ এর মেয়ে মোসাম্মৎ রেখা পারভিন (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসময় পুলিশ জানায় নিহত গার্মেন্টস শ্রমিকের মরদেহটি ভাড়া বাড়িতে থাকা নিজ রূমের স্বয়ন কক্ষে জানালার সাথে ঝূলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশে পাশের লোকজন সকালে রুমের দরজা খোলা দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে পুলিশ কে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত অবস্থায় দেখতে পেয়ে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

স্থানীয়রা জানান মাঝে মাঝেই পারিবারিক কলহে জের ধরে ঝগড়া বিবাদ হয়ে থাকত, এই ঘটনার পর নিহতের স্বামী সোহেল রানা পলাতক রয়েছে।

ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই আমির হোসেন বলেন আমরা খবরর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃতদেহটি নিজ শয়নকক্ষে দেখতে পাই , তদন্ত ছাড়া আগেই কিছু বলা সম্ভব নয় যে এটা হত্যা নাকি  আত্মহত্যা।