June 16, 2026, 6:40 pm
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নাগরিক সমাবেশ

 সোহেল রানা,সাভার: 465
নিউজ আপঃ Friday, May 21, 2021

নারী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মে) বিকেলে আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে ঢাকা জেলা উত্তরের সচেতন নাগরিকবৃন্দ এর ব্যানারে এ নাগরিক সমাবেশ কর্মসুচী পালন করা হয় ।

সমাবেশে নাগরিকবৃন্দের আহবায়ক অনিক মাহমুদ সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদমান সফিক আহমেদ,জোবায়ের হোসেন,ফরহাদ হোসেন,শাহিন আহাম্মেদ খান, ইয়াসিন নুর আরাফাত,রুহুল আমিন সাইফী,তৌহিদুল ইসলামসহ অনেকে।

এসময় প্রতিবাদী নাগরিক সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আসাদুল ইসলাম মুকুল,যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তর শাখার সহ সমন্বয়ক আশরাফুল আরিফ সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল,সাংবাদিক হয়রানি বন্ধ, সংবাদপত্রের স্বাধীনতা সহ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share