April 3, 2026, 3:40 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সরিষা বাজারের ইজারার অর্থ তুলতে দিচ্ছে না চেয়ারম্যান বাহার

নিজস্ব প্রতিনিধি 442
নিউজ আপঃ Tuesday, April 20, 2021

সর্বোচ্চ দরপত্রের মাধ্যমে টেন্ডার প্রদান করে পাংশা উপজেলার হাট-বাজারের সরিষা এলাকার হাট পেয়েও সরিষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহারের দৌরাত্বে বাজারের ইজারার অর্থ তুলতে পারছেন না হাট মালিক আব্দুস সোবহান।
বাজারে ইজারার অর্থ তুলতে গেলে তার (আব্দুস সোবাহানের) লোকেদের দেওয়া হচ্ছে নানা প্রকার হুমকি। আজমল আল বাহার ক্ষমতাসীন দলের ইউপি চেয়ারম্যান থাকায় আব্দুস সোবহান অনেক স্থানে ফরিয়াদ করেও কােনো ধরনের সহযােগিতা পাচ্ছেন না।
জানাযায়, গত ৪ মার্চ যথারিতী টেন্ডার আহবান ও টেন্ডার গ্রহনপূর্বক তা প্রকাশ্যে উন্মূক্ত করে পাংশা উপজেলা পরিষদ কর্তৃপক্ষ। এতে ৩ লক্ষ ১৬ হাজার টাকার টেন্ডারের বিনিময়ে সরকারি ভ্যাট সহ প্রায় পৌনে চার লক্ষ টাকায় হাট ইজারা পান আব্দুস সোবহান। যথা সময়ে হাটের ইজারার টাক্স তুলা শুরু করার জন্য শ্রমিক নিয়ে বাজারে গেলে তাকে কাজে বাধা দেয় ইউপি চেয়ারম্যান আজমল আল বাহারের লোকেরা।
এ অবস্থায় দিশেহারা হয়ে ইজারায় পাওয়া হাট মালিক প্রশাসনের বিভিন্ন স্থানে আবেদন নিবেদন করেও কােনো প্রতিকার পাচ্ছেন না।
এব্যাপারে আব্দুস সোবহান অভিযোগ করে বলেন, বিষয়টি আমি আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদকে জানালে তিনি আমাকে হাট ছেড়ে দিয়ে অর্থ ফেরত নিতে বলেন এবং সেই সাথে হাট আজমল আল বাহারের নিকট হস্তান্তর করে দিতে বলেন।
পাংশা উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ আলীর হাটবাজার ইজারার বিষয়ে  বলেন, আমি এই টেন্ডার কমিটির সভাপতি উক্ত ঘটনার বেপারে আমাকে অবহিত করা হয়েছে আমি আগামী কাল দুই পক্ষ কেই ডেকেছি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share