February 16, 2026, 12:25 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামীলীগ নেতার পাশে দাড়ালেন এমপি মহিব

ফরিদ উদ্দিন বিপু 110
নিউজ আপঃ Sunday, April 30, 2023

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আকনের পাশে দাড়ালেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

আজ রবিবার(৩০ এপ্রিল) কুয়াকাটা পৌর আওয়ামীলীগের নেতাদের নিয়ে আহত পৌর আওয়ামীলীয়ের সাংগঠনিক সম্পাদক মাহবুব আকনের বাড়িতে ছুটে যান এমপি।
তিনি তার সার্বিক খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এসময় তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়ার পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি গনমাধ্যমকে বলেন, ‘আওয়ামীলীগের কোন নেতা কর্মীদের দুর্ঘটনা বা অসুস্থতার খবর পেলেই ছুটে যাই সেখানে। তাদের সমস্য সমাধান করে পাশে দাড়ানোর চেষ্টা করি। তাছাড়া কলাপাড়া,রাঙ্গাবালি, মহিপুর ও কুয়াকাটার আওয়ামীলীগের দুর্দিনের ত্যাগি ও প্রবীণ নেতা কর্মীদের খুঁজে খুঁজে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেই।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার(২৭ এপ্রিল) কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আকন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share