শ্রীবরদীতে মাছের প্রজেক্টের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: 10:50 AM, May 14, 2022
শ্রীবরদীতে মাছের প্রজেক্টের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুর থেকে জিব্রাইল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ মে শুক্রবার উপজেলার মুন্সিপাড়া গ্রামের শশ্মানঘাটি সংলগ্ন আওরঙ্গর মাছের প্রজেক্টের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জিব্রাইল দক্ষিণ মুন্সিপাড়া গ্রামের মৃত হজকেল মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, ১২ মে বৃহস্পতিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে লুঙ্গি নিয়ে বের হয়ে যায় জিব্রাইল। এরপর আর তিনি বাড়ি ফিরেনেনি। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

পরে ১৩ মে শুক্রবার সকালে শশ্মানঘাটি সংলগ্ন আওরঙ্গর মাছের প্রজেক্টের পুকুরে জিব্রাইলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থল গিয়ে লাশ সনাক্ত করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।