June 12, 2026, 11:14 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শার্শা ও বেনাপোল পোর্ট থানায় কমিউনিটি পুলিশিং ফোরাম অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম 221
নিউজ আপঃ Saturday, October 26, 2019

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শ্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা কমিনিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা শনিবার (২৬শে অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উদ্যোগে মাহবুবা হক এতিম খানা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান। এর আগে বিপুলসংখ্যক জনতার উপস্থিতিতে বেনাপোল পোর্ট থানার সামনে থেকে বিশাল একটি র‌্যালি বেনাপোল কাস্টম হাউস প্রদক্ষিণ করে মাহবুবা হক এতিমখানা এসে শেষ হয়।

এর আগে শার্শা থানার উদ্দ্যোগে শার্শা উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান।কমিউনিটি পুলিশিং ফোরাম উপলক্ষে শার্শা থানা প্রাঙ্গন থেকে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি র‌্যালি বের হয়, শার্শা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এলাকায় এই দুটি গুরুত্বপূর্ণ থানায় কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শার্শা-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহি অফিসার পুলক কুমার মন্ডল, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান, পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের কমিনিউটি পুলিশিং ফোরামের প্রতিনিধিরা। অনুষ্ঠান দুটি যথাক্রমে সঞ্চালনায় ছিলেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস ও শার্শা থানার এসআই মামুন রশিদ রোহান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share