রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে মানবাধিকার চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

Reporter
আনোয়ারুল ইসলাম, রাজবাড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: 5:43 PM, May 22, 2021
রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে মানবাধিকার চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজ ২২ই এপ্রিল রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা,র চেয়ারম্যান জে এইচ রানা, রাজাবাড়ী জেলায় আগমন উপলক্ষে, সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সংস্থার রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় সংস্থার চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ছিলেন সাভার উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম  ও মোঃ আলাউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সহ উক্ত সংগঠনের রাজবাড়ী জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ মোজাম্মেল হোসেন, কোষাধক্ষ্য মোঃ আছমত আলী, সদস্য খন্দকার শফিকুল ইসলাম, মামুন বিশ্বাস, মিঠুন কুমার সহ অন্যান্যরা।,এছাড়াও উপস্থিতি ছিলেন, রাজবাড়ী জেলার বিশিষ্ট্য সমাজ সেবক কাজী মুন্নাফ। সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা চেয়ারম্যান জে এইচ রানা, রাজবাড়ী জেলা কমিটিকে দিক নির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।

সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জে এইচ রানার এই সফরে রাজবাড়ী জেলা পেয়েছেন নতুন কমিটি।