May 4, 2026, 2:40 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর এসপির প্রচেষ্টায় দৌলতদিয়া ফেরিঘাটে গরুর ট্রাক পারের জন্য ভিআইপি প্রথা চালু।

প্রতিবেদকের নাম 521
নিউজ আপঃ Monday, July 20, 2020

আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ভিআইপি প্রথার প্রবর্তন করা হয়েছে। তবে এ প্রথা ভিআইপি কোন মানুষের জন্য নয়। কোরবানীর পশুর জন্য চালু করা হয়েছে।ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অন্যান্য গাড়ি দাঁড়িয়ে থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি পার করা হবে কোরবানি ঈদের জন্য ঢাকায় যাওয়া গরুর ট্রাকগুলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি পোস্ট দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পিপিএম।তিনি বলেন, কোরবানি ঈদের সময় ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলৎদিয়া পাটুরিয়া নৌ-রুট। কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, থেকে আসা গরুর গাড়িগুলো সরাসরি গিয়ে ফেরিতে উঠবে। ভিআইপি হিসেবে নদী পাড়ি দিয়ে গরুর গাড়িগুলো কোনো দালাল চক্রের হাতে না পড়ে সরাসরি ঢাকা চলে যাবে। রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম-বার বলেন, প্রবল স্রোতে ও পানি বৃদ্ধির ফলে এ নৌরুটে চলাচলকারী ফেরিগুলো বেশি সময় নিয়ে বর্তমানে নদী পাড়ি দিচ্ছে। তাছাড়া বিভিন্ন জেলা থেকে আসা রাজবাড়ীর গোয়ালন্দ মোড় পর্যন্ত ট্রাক আটকে রাখা হচ্ছে। আটকে থাকা সামনের গাড়িগুলোর সিরিয়াল থাকলে ও গরুর গাড়িগুলো ডানপাশ দিয়ে সরাসরি ফেরিতে উঠবে বলে জানান তিনি।
এ ছাড়াও ট্রাক, কাভার্ডভ্যান, যাত্রীবাহী সব ধরনের এসি, নন-এসি বাস সিরিয়াল অনুযায়ী ফেরিতে উঠবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share