রাজবাড়ী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 12:06 PM, March 13, 2023
রাজবাড়ী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখা।

সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল রেড় হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে মীর মাহফুজা খাতুন মালি, , আব্দুর রাজ্জাক,আহসানুল করিম হিটু, সোহেল মিয়া, আব্দুল কাদের শেখ, মোখলেছুর রহমান সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আগামী ২০শে মার্চ এর মধ্যে আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহার কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।