রাজবাড়ীতে মাটির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 4:16 PM, March 21, 2023
রাজবাড়ীতে মাটির ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটির ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চয়ন মন্ডল (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১ টার সময় বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়ন ঢোল জানি বাজার ধর্মতলা পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

মৃত চয়ন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ এলাকার কৃষ্ণ মন্ডলের ছেলে।

জংগল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধর্মতলা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ বিশ্বাস বলেন, কৃষ্ণ মন্ডল মামা বাড়ি বেড়াতে আসছিলো। ঘটনার সময় সে ধর্মতলা পাকা রাস্তা দিয়ে ঢোলজানি বাজারে যাচ্ছিলো। সে সময় অপর দিক থেকে আসা মাটি টানার ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।