যৌনপল্লী থেকে যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশিত: 3:23 PM, March 25, 2023
যৌনপল্লী থেকে যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে শাকিলা (২৫) নামে এক যৌনকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লীর তালাশী বাড়িওয়ালীর বাড়ির ঘর থেকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শাকিলা ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইমাম জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যৌনপল্লীর তালাশী বাড়িওয়ালীর বাড়ির ঘরের তিন নম্বর কক্ষ থেকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিলার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।