March 28, 2026, 2:39 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

যৌতুক না পেয়ে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন মানবাধিকার সংস্থার মানববন্ধন

প্রতিবেদকের নাম 484
নিউজ আপঃ Saturday, November 7, 2020

সাভার প্রতিনিধি:

সাভারে যৌতুকের টাকা না পেয়ে রাবেয়া আক্তার নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

শনিবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই কর্মসূচী পালন করে কয়েকটি সংগঠন।

মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, যৌতুকের টাকা না পেয়ে স্বামীর বাড়ির নির্যাতনে গৃহবধূ রাবেয়া হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাই হত্যাকান্ডে জড়িত গৃহবধূর স্বামী সোহানকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতার আনতে হবে। ঘটনায় জড়িতদের দ্রুত বিচারসহ তদন্ত করে হত্যাকন্ডের প্রকৃত ঘটনা বের করে ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ভবিষ্যতে যৌতুকের জন্য কোন পরিবারে এ ধরনের নির্যাতনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

পরে মানববন্ধন কর্মসূচী শেষে হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে সাভার মডেল থানায় বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিহত গৃহবধূর পিতা রবিউল আলম জানান, গত ৩১ অক্টোবর সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় যৌতুকের টাকা না পেয়ে রাবেয়া আক্তারকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে স্বামী সোহান। এঘটনায় নিহত রাবেয়া আক্তারের স্বামী সোহানকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর নিহতের শাশুড়ি গ্রেপ্তার হলেও মামলার মূল আসামীসহ অন্যরা এখনও পলাতক রয়েছে।

মানববন্ধনে অংশ নেয় সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা,  আসক ফাউন্ডেশন, বাংলাদেশ ফার্মেসী ডেভেলমমেন্ট ফাউন্ডেশন, এভারগ্রীন মানবাধিকার, এভালাস্টিং মানবাধিকার সংস্থা, স্টার ভিলেজ ডক্টরস্ ফাউন্ডেশন। এসময় নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share