June 12, 2026, 11:40 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম

নিজস্ব প্রতিবেদক 254
নিউজ আপঃ Saturday, March 21, 2026

নিজস্ব প্রতিবেদক:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের মেহেদীপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে মেহেদীপুর সমাজকল্যাণ সংস্থা। সংস্থাটির উদ্যোগে পুরো গ্রামের মানুষকে একত্রিত করার লক্ষ্য নিয়ে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।


এই মহৎ আয়োজনকে সফল করতে আয়োজক কমিটির সম্মানিত সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও নিঃস্বার্থ আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে সমাজের সচেতন তরুণ ও বুদ্ধিজীবী মহলের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।
নামাজ শেষে ঈদের মাঠে উপস্থিত মুসল্লিদের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় মোঃ নুরুল আফছার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আহছান উল্লাহ (বিএসএস) ও লায়ন মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ খুরমা ও খেজুর বিতরণ করেন। পাশাপাশি “ফ্রি আতর কর্নার” স্থাপন করে এক ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও প্রশংসা কুড়ায়।
এমন মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও ঐক্যের বার্তাবাহী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় প্রশংসার জোয়ার বইছে এবং সচেতন মহল এটিকে একটি অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share