মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্র্ণ জয়ন্তী উপলক্ষ্যে কলাপাড়ায় হ্যান্ডবল টুর্ণামেন্ট খেলা উদ্বোধন

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশিত: 12:12 PM, April 1, 2021
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্র্ণ জয়ন্তী উপলক্ষ্যে কলাপাড়ায় হ্যান্ডবল টুর্ণামেন্ট খেলা উদ্বোধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্র্ণ জয়ন্তী উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় হ্যান্ডবল টুর্ণামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। পৌরসভা দুই নং ওর্য়াড যুব সমাজ কর্তৃক আয়োজিত অফিস মহল্লা দীঘির পাড় মাঠে বুধবার বিকাল ৫টায় এ হ্যান্ডবল টুর্ণামেন্ট ২০২১ খেলার উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো: শহিদুল হক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা ঘূর্ণিঝড় প্র¯ু‘তি কর্মসূচী কর্মকর্তা  আসাদুজ্জামান খান, কাউন্সিলর হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাজার ক্রিড়া ক্লাব এর টিম ম্যানেজার সালমা কবির।
খেলা পরিচালনা করেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিন, ধারা ভাষ্যকার কল্লোল বিশ্বাস।

উদ্বোধনী খেলায়  বাজার ক্রিড়া ক্লাব একাদশ ও নাচনা পাড়া সুপার নাইন একাদশ নামের দু’টি দল অংশ গ্রহন করে।