রাজবাড়ীতে মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারা 

Reporter
আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 2:45 PM, January 17, 2021
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারা 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে জমি দখলের পায়তারা বিষয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মুক্তিযোদ্ধার স্ত্রী নূরজাহান বেগম।

উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আবুল হাসেম মৃধার স্ত্রী নূরজাহান বেগম গতকাল রবিবার সকালে জানান, জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মহাসিনুজ্জামানের ছেলে গোলাম কিবরীয়া কাজল, শামিম, ও হাসমত আলী মোল্লার ছেলে মোতালেব মোল্লা আমার স্বামীর নামীয় জমি জোরপূর্বক দখল করে ভোগ দখল করছে। এছাড়াও আরো জমি দখলের পায়তারাও করছে কিরিয়া।

মুক্তিযোদ্ধা আবুল হাসেম মৃধার স্ত্রী নূরজাহান বেগম আরও বলেন, আমাকে বাড়ী থেকে উচ্ছেদের জন্য হুমকী ধামকী দিচ্ছে।  এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।