June 12, 2026, 11:17 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 158
নিউজ আপঃ Saturday, May 16, 2026

বিশেষ প্রতিনিধি

রাজধানীর বিজয়নগরের ইআরএফ অডিটোরিয়াম-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “স্টার বাংলাদেশ মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬” প্রদান ও “সফলতার গল্প” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, উদ্যোক্তা, মানবাধিকারকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আপিল বিভাগীয় বিচারপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিহাদুর রহমান,সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ টেলিভিশন।।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আছিফুর রহমান, যিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক সবুজ রায়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা উদ্যোক্তা, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের সম্মাননা প্রদান এবং তাদের সফলতার গল্প তুলে ধরা। এ আয়োজনে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংগঠন SLA Human Rights Organization-এর চেয়ারম্যান মোঃ জে এইচ রানা মানবাধিকার ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য নির্বাচিত হন।

অনুষ্ঠানে বক্তারা সমাজ উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং তরুণ উদ্যোক্তাদের সাফল্যের নানা দিক তুলে ধরেন। পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share