June 12, 2026, 11:40 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মা কে হারিয়ে নির্বাক লামিসা

জামালপুর প্রতিনিধি 842
নিউজ আপঃ Saturday, May 21, 2022

মা একটি মধুর ডাকা। সবাই আম্মা, মা, আম্মু বলে ডাকে। ৫ বছরের লামিসা আম্মা-মা, সব সময়ই ওর মাকে এভাবেই দুইটি উচ্চারন করে ডাকতো। আজ থেকে আর মা কে কাছে ডেকে নিতে পারবে না। খুঁজে পাবে না তার মা ফারহানা আক্তার ববি (২৪) কে। সে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে মাষ্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। ইন্নালিল্লাহি ………রাজিউন।

মা কে হারিয়ে নির্বাক হয়েগেছে ববি‘র ৫ বছরের মেয়ে লামিসা। চারদিকে মাকে খুঁজছে, খেলা করছে, কান্œা করছে আবার বলছে মা‘র তো অসুখ তাই হাসপাতালে গেছে, একটু পরে চলে আসবে। অপরদিকে ছোট মেয়ে কে হারিয়ে পাগল প্রায় ববি‘র বাবা। তিনি দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রফিকুল ইসলাম ও মা জায়েদা খানম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (সদ্য অবসর)। বাবা-মা প্রায়ই মুর্চ্ছা যাচ্ছেন। যখই জ্ঞান ফিরছে তখনই বলছে, ‘‘ববি কি পরীক্ষা দিতে যাবে না’’ ?

পেটের ব্যাথা জনিত রোগ নিয়ে দুর্গাপুর সরকারি হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর গত বৃহস্পতিবার (১৯ মে) ভোরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আর ফেরা হয়নি ফারজানা আক্তার ববি‘র। এ মৃত্যুর খবর দুর্গাপুরে ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। প্রায় ৭ বছর আগে উকিলপাড়া এলাকায় বিয়ে হয় তার। মেধাবী ববি পড়াশোনার পাশাপাশি সংগীত শিল্পী হিসেবেও পরিচিতি ছিলো।

বৃহস্পতিবার বাদ মাগরিব জানাযা শেষে ওইদিন রাতে পৌর করস্থানে দাফন করা হয়। ববি‘র অকাল মৃত্যুতে স্থানীয় এমপি মানু মজুমদার, উপজেলা প্রশাসন, জেলা প্রেসক্লাব, কলমাকান্দা, দুর্গাপুর ও পুর্বধলা প্রেসক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমি সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share