May 2, 2026, 9:50 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে লোক সমাগম হওয়ার আশঙ্কায় ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ

প্রতিবেদকের নাম 574
নিউজ আপঃ Thursday, March 19, 2020

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ফ্রান্স প্রবাসীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বরের বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আবু তাহের এর তিন ছেলে ফ্রান্স থাকতেন।

সম্প্রতি তারা দেশে ফিরে আসেন। ৫ মাস আগে আসা বড় ছেলে মাহবুব রহমানের বিয়ে ঠিক হয় চুনারুঘাট উপজেলার জনৈক ব্যক্তির মেয়ের সাথে। বিয়ে ঠিক হওয়ার পর গত ১৪ মার্চ দেশে ফিরেন ছোট ছেলে আতিকুর রহমান। বিয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালান মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

এ সময় বিয়ের অনুষ্ঠানে লোক সমাগম হওয়ার আশঙ্কায় বিয়ে বন্ধ করে দিতে নির্দেশ দেন তিনি।

পরে বরের পিতার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আসেন এবং সদ্য প্রবাস ফেরত ছোট ছেলে আতিকুর রহমানকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share