মাধবপুরে চাঞ্চল্যকর টমটম চালক হত্যা মামলা:১ দিন পর টমটমটি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: 8:25 AM, March 22, 2020
মাধবপুরে চাঞ্চল্যকর  টমটম চালক হত্যা মামলা:১ দিন পর টমটমটি উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চাঞ্চল্যকর টমটম চালক আব্দুল আউয়াল হত্যা মামলার টমটম উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সারে ১১টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিখোলা এলাকা থেকে টমটমটি উদ্ধার করেন।

ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, টমটমটি আমরা উদ্ধার করেছি। মামলাটি তদন্তাধীন আছে। আমরা আশাবাদী অচিরেই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় দিকে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে আব্দুল আউয়াল (২০) নামে এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছিল পুলিশ।