মহিপুরে মাদ্রাসা ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে যুবক কারাগারে

Reporter
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
প্রকাশিত: 11:16 AM, October 24, 2021
মহিপুরে মাদ্রাসা ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে যুবক কারাগারে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পটুয়াখালীর মহিপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে দুই যুবককে
আটক করেছে পুলিশ। রোববার বেলা এগারোটার দিকে পৌর শহরের মাদ্রাসা সংলগ্ন
কম্পিউটার সেন্টার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ধৃত আইয়ূব (১৯) ও হাসিব
খলিফার (২১) বাড়ি কুয়াকাটা পৌর শহরের ৫ নং ওয়ার্ডের কচ্ছপখালী এলাকায়।

কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মো. ফারুক জানান, অভিযুক্ত
যুবকেরা দীর্ঘদিন যাবৎ মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছে। মহিপুর
থানার ওসি আবুল খায়ের জানান, মুল অভিযুক্ত আইয়ূব মাদ্রাসার এক
শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে তাকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদনসহ বিয়ের
প্রস্তাব দিয়ে আসছিল। আজ 999  নাইনে আমাদের অবহিত করলে আইয়ূবসহ তার
সহযোগীকেও আটক করা হয় । তাদের আদালতে সোপর্দ করা হবে।