মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter
গোলাম সারওয়ার সজলঃ
প্রকাশিত: 9:58 AM, March 26, 2022
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বনগাঁও ইউনিয়নের কোন্ডা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কার্যক্রম।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন পরিষদের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ।পরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নাচ,গান ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণ কারিদের মাঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন সহ অন্যান্যদের মধ্যে পুরস্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ,যমযম নুর গ্রুপের এমডি হাজী নুর মোহাম্মদ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সেলিম, মোঃ তাইজুল ইসলাম,রবিউল ইসলাম। এছাড়াও ওয়ার্ড মেম্বার, বনগাঁও ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন হুমায়ুন আহমেদ। সভাপতিত্ব করেন কোন্ডা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ কলিম উদ্দিন।