March 29, 2026, 3:05 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ব্রাহ্মনবাড়ীয়া সীমান্তে অবৈধভাবে ভারতে ডুকতে গিয়ে বিজিবির হাতে আটক দুই নাইজেরিয়ান

প্রতিবেদকের নাম 539
নিউজ আপঃ Monday, October 21, 2019

সোনাই ডেক্স:অবৈধভাবে ভারতে প্রবেশের কালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত থেকে ডানিয়েল চিকামছো চুকয়ু (২৭) ও চিগোজি জোসেফাত আপোতাজি (২৬) নামের দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার দুপুরের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল বিজিবির সীমান্ত ফাঁড়ির সদস্যরা দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তারা বিজয়নগরের কাশিনগর গ্রামের মোছাম্মৎ জমিনার (৫৫) বাড়িতে এসে অবস্থান নেয়। পরে দুপুরে নলগরিয়া এলাকা থেকে বিজিবির টহল সদস্যরা তাদের আটক করে। এরমধ্য একজনের বাংলাদেশে অবস্থানের ভিসার মেয়াদ নেই, অপর জনের ভিসার মেয়াদ শেষ হবে ২০২০সালের জানুয়ারীতে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share