June 28, 2026, 2:38 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বেনাপোল সীমান্তে গাজা ও ফেনসিডিল সহ আটক-২

প্রতিবেদকের নাম 235
নিউজ আপঃ Friday, November 22, 2019

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেনসিডিল উদ্ধার ও ঘিবা থেকে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ (২৭) ও একই গ্রামের সাইফুলের ছেলে আলামিন (২২)।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, ঘিবা সীমান্তের বটতলা থেকে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপরদিকে, ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদক সহ দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share