বেনাপোলে ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ গ্রেফতার-১০

প্রকাশিত: 12:44 PM, March 11, 2020

বেনাপোলে ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ গ্রেফতার-১০
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে বিভিন্ন ওয়ারেন্ট ভুক্ত ৮ জন আসামি সহ ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা  হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার জিয়াউর রহমান, ভবেরবেড় পশ্চিমপাড়ার আরশাফ আলী ড্রাইভারের মেয়ে মুক্তা বেগম, পুটখালীর গোলাম হোসেনের ছেলে কামরুল ইসলাম,বাহাদুরপুর গ্রামের আঃ কাদের মিস্ত্রীর ছেলে আলমগীর হোসেন আলম, ভবেরবেড় গ্রামের মৃত: আবু তাহেরের ছেলে টুটুল হোসেন, ভবেরবেড় গ্রামের মৃত আবুল কালামের ছেলে মুকুল হোসেন, দিঘীরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে মমিনুর রহমান চঞ্চল, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের কালু বেপারীর ছেলে মোস্তফা বেপারী, ছোট আঁচড়া গ্রামের শুকুর ও রবিউল ইসলাম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১