June 16, 2026, 6:40 pm
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বেগম সাহান আরা আবদুল্লাহ’র ১ম মৃত্যুবার্ষিকী 

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 307
নিউজ আপঃ Tuesday, June 8, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক বরিশাল-০১ আসনের সাংসদ আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ’র উপদেষ্টা পরিষদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহান আরা আবদুল্লাহ’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫টায় স্থানীয় আওয়ামী দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পূর্বে আলোচনা সভায় মরহুমার স্মৃতিচারন করেন নেতৃবৃন্দ। এসময় কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগ’র সভাপতি ইয়ামিন আহম্মেদ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাম বিশ্বাস সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও  পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক মনঞ্জুরুল আলম সাংগঠনিক সম্পাদক  ও জেলা পরিষদ সদস্য  মোঃ ফিরোজ শিকদার প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share