বিরুলিয়ায় মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter
এস এম মনিরুল ইসলাম,সাভারঃ
প্রকাশিত: 2:23 PM, October 23, 2021
বিরুলিয়ায় মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ ফুটবলের সোনালী অতীত পার করেছে অনেক আগেই।তবে ফুটবল খেলা দেখতে এখন আর আগের মত দর্শক হয়না যতটা ক্রিকেটে হয়। কিন্তু সাভারের বিরুলিয়ায় এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজারো মানুষের ভিড়, ফুটবল প্রেমীদের নিয়ে গেছেন পুরোনো স্মৃতির পাতায়। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো স্কুল মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জনতাদের উৎফুল্ল উপস্থিতির মাধ্যমে ১৬ টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনালে জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হয় কাকাবো মাঠসেনা ক্রীড়া চক্র। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো ম্যাচে কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাই ব্রেকারে। ট্রাই ব্রেকারে ১ গোলে হেরে রানার্স আপ হয় ব্যারিস্টার মনির ফুটবল ক্লাব। বিজয়ী দলের গোলকিপার রাব্বী, ম্যান অফ দা ম্যাচ এর পুরুষ্কার জিতে নেন। চ্যাম্পিয়ন দলের জন্য পুরষ্কার ছিল একটি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল ও রানার্স আপ দলের জন্য ছিল ৪২ ইঞ্চি এলইডি টিভি।

এসময় বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সাইদুর রহমান সুজন মাদবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সাংসদ মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। খেলার উদ্বোধন করেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।