June 29, 2026, 11:16 am
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাহাউদ্দিন নাসিমের শারীরিক সুস্থতা কামনায় কলাপাড়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।।

প্রতিবেদকের নাম 320
নিউজ আপঃ Sunday, September 20, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২০ সেপ্টেম্বর।।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম’র শারীরিক সুস্থতা কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পূর্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ফিরোজ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালকদার, পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার, কেন্দ্রীয় যুবলীগের নেতা এ্যাডঃ শামীম আল সাইফুল সোহাগ, উপজেলা সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম লিপন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মাহাবুব রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম’র শারীরিক সুস্থতা কামনা ও দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর মো.আল-আমিন সরদার।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া ইমাম মোয়াজ্জিম কল্যান সমিতির সভাপতি মাওলানা মো: মাসুম বিল্লাহ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share