বালিয়াকান্দিতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

Reporter
আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10:10 AM, April 23, 2021
বালিয়াকান্দিতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান
🖼️ ফটো কার্ড তৈরি করুন
রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৫৯টি মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়।

শুক্রবার সকালে নারুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে মসজিদের ঈমাম ও কমিটির হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তুলেদেন নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আবু সাঈদসহ বিভিন্ন মসজিদের ঈমাম ও মসজিদ কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার বলেন, ৫৯টি মসজিদ, বিভিন্ন দুঃস্থ অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে ৩০০ প্যাকেট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।