June 10, 2026, 3:08 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালতির পানিতে খোদার কুদরতির নিদর্শন চাঞ্চল্য-নিউজ অলটাইম

মহিউদ্দীন আহমেদ/ ভারত 278
নিউজ আপঃ Tuesday, January 11, 2022

বাড়ীতে রাখা এক বালতি পানিতে চাঁদ, তারা ও মহান আল্লাহ তায়ালার নাম লেখা দেখা গেলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। বীরভূমের ইলামবাজার থেকে ছয় কিমি দূরে ঘুড়িষা গ্রামের শ্রীপুর পাড়ার ঘটনা।

জানা যায় গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি সেখ আজিজুল সোমবার রাতে তার বাড়ীর বারান্দায় প্রতিদিনের মতো একটি ষ্টীলের বালতিতে রাখা ছিলো এক বালতি পানি। সেই পানি ঢাকাও রাখা ছিলো। সকালে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে বাড়ী এসে তার স্ত্রী বালতির পানি ব্যাবহার করতে গিয়ে দেখেন সেই পানিতে সাদা রঙের চাঁদ ও তারার ছবি। সেখানেই আরবী ভাষায় লেখা মহান রাব্বুল আলআমিন আল্লাহর নাম। মঙ্গলবার সকালে এই খবর প্রচারিত হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্হানীয় মাদ্রাসা আহমাদিয়া হানাফিয়ার প্রধান শিক্ষক এমডি শাহাবুল্লা সাহেব কে ডেকে নিয়ে যান। তিনিও দেখেন সত্যিই বালতির পানিতে সাদা আস্তরন। সুনিপুন ভাবে চাঁদ ও সূর্যের প্রতিচ্ছবি। এবং কাছ থেকে খেয়াল করলে দেখা যাচ্ছে, আরবী হরফে মহান করুনাময় সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নাম।

মঙ্গলবার সকাল থেকেই এই খবর প্রচারিত হবার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার বাড়ীতে গিয়ে দেখা গেলো ছোট্ট সাজানো গোছানো ঘড়ে স্হানীয় মানুষজনের ব্যাপক ভীড়। প্রচুর মানুষ আসছেন সেই ছবি। মৌলনা এমডি শাহাবুল্লা সাহেব বলেন, আল্লাহ তায়ালা অসীম ক্ষমতার অধিকারী। তিনি চাইলেই তার নাম যেখানে সেখানে লিখে দিয়ে আমাদের দেখাতে পারেন। এটা তারই একটা ঘটনা মাত্র। এই ঘটনার পর থেকেই শ্রীপুর গ্রামের বাসিন্দা সেখ আজিজুলের বাড়ীতে এখন দাঁড়াবার জায়গা নেই। তিনি বলেন, আমি সাধারন মানুষ। মহান করুনাময় আল্লাহ তায়ালার এই কুদরতি ক্ষমতা আমার ঘড়ে দেখা গেলো। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share