বাঘায় ১২১ পিস ইয়াবাসহ একজন আটক

Reporter
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
প্রকাশিত: 3:29 PM, October 2, 2022
বাঘায় ১২১ পিস ইয়াবাসহ একজন আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর বাঘায় ইয়াবাসহ মাইনুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার(১ অক্টোবর) দুপুরে উপজেলার সড়কঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাঘা থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুড়িয়া গ্রামের আক্কেল আলী ছেলে মাইনুল ইসলাম(২৪)শনিবার দুপুরে নিজ এলাকা থেকে ইয়াবাসহ বাঘায় আসছিল।এ সময় পুলিশ তাকে নারায়নপুর সড়কঘাট এলাকায় আটক করে।সে সময় তার পরিহিত শার্টের পকটে ১২১ পিচ ইয়াবা পেলে তাকে থানায় আনা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ সাজু হোসেন জানান, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা রজু করে রবিবার(২ অক্টোবর)সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।