June 6, 2026, 6:52 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান 

হাবিল উদ্দিন,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ 275
নিউজ আপঃ Saturday, August 23, 2025

হাবিল উদ্দিন,বাঘা ( রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী বাঘা উপজেলার চকরাজাপুর অর্ধেকের বেশি গ্রাম ও গড়গড়ির ইউনিয়নের কিছু গ্রামের কয়েক হাজার পরিবার প্রায় এক মাস ধরে পানিবন্দী অবস্থায়। খাবারের অভাবে ও গবাদিপশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে এই এলাকার মানুষ।

তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ আগস্ট) এশিয়ান টেলিভিশনের ব‍্যানারে বন্যা কবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল, আলু, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান আখতার রহমানের নেতৃত্বে এই ত্রাণ সমগ্রী বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছ গ্রামের অবহেলিতদের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময়ে এশিয়ান টেলিভিশন রাজশাহী ব্যুরো প্রধান আখতার রহমান তার বক্তব্যে সুনামধন্য এশিয়ান টেলিভিশনের দেশ ও বিশ্বব্যাপী সুখ্যাতির কথা তুলে ধরেন উপস্থিতদের মাঝে ।

উক্ত সময়ে উপস্থিত রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা প্রদানের জন্য ব্যুরো প্রধান আখতার রহমান রহমান কে বিশেষ ধন্যবাদ জানান।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন পিটিপি নিউজ টিভির সহ-সম্পাদক ও মানবাধিকার কর্মী বাঘার তরুণ সাংবাদিক মোঃ বিপুল হোসেন (সৈকত),বাঘা উপজেলা সংগ্রামী দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, বাঘা উপজেলা কৃষক দলের সদস্য আঃ রহমান ও কৃষক নেতা বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share