May 9, 2026, 8:17 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় আল্লাহ ও রাসুল (সাঃ) এর নাম ফলক ভেঙ্গে ফেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম 287
নিউজ আপঃ Friday, November 27, 2020

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর হাজাম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ ও রাসুল (সাঃ) এর নাম ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।শুক্রবার (২৭ নভেম্বর) আলাইপুর হাজামপাড়া  মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেজ আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন  হাফেজ মেহেদী হাসান মিনার। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ, আব্দুর সাত্তার। আরও বক্তব্য রাখেন, কিশোরপুুুর মারকাযুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা শিক্ষক গন এবং হরিরামপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আসলাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য প্রত্যক্ষ দর্শীরা জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর)বাদ আসর উপজেলার আলাইপুর হাজাম পাড়া গ্রামের নইমুদ্দিন মোল্লার ছেলে স্বপন মোল্লা মসজিদে ঢুকে আল্লাহ ও রাসুল (সাঃ) এর নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। এতে উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share