May 6, 2026, 4:04 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাংলাদেশসরকার ইসি সচিব চান, শটগানধারী দেহরক্ষী

প্রতিবেদকের নাম 608
নিউজ আপঃ Tuesday, December 4, 2018

নিজেস্ব৷৷ প্রতিবেদক  ঢাকা
০৪ ডিসেম্বর ২018

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সার্বক্ষণিক একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। পিস্তলধারী এই নিরাপত্তারক্ষীকে নিযুক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিজের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছেন ইসি সচিব। উপলক্ষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু পিস্তলধারী নয়, এবার ইসি সচিব চাইছেন শটগানধারী একজন নিরাপত্তারক্ষী। এ জন্য ইসি সচিবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে চিঠি দেওয়া হয়েছে।

৩ ডিসেম্বর ডিএমপি কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন ইসি সচিবের একান্ত সচিব মোহাম্মদ আল-মামুন।

Hশটগানসহ lদেহরক্ষী অথবা গানম্যান নিযুক্তির বিষয় উল্লেখ চিঠিতে লেখা হয়েছে, ‘বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ মহোদয় এ নির্বাচন কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিব মহোদয়ের নিরাপত্তার জন্য ডিএমপি প্রোটেকশন বিভাগ কর্তৃক নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী অথবা গানম্যান বর্তমানে কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনোত্তর কিছুকাল সচিব মহোদয়ের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী অথবা গানম্যানের পাশাপাশি শটগানসহ আরও একজন দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্ত করা প্রয়োজন।’

তাই ইসি সচিবের নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে শটগানধারী দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share