ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার বিনা মূল্যে করোনার টিকা দিতে চাচ্ছে: স্বাস্থ্যসেবা সচিব

Reporter
অলটাইম নিউজ ডেক্স
প্রকাশিত: 1:10 PM, January 16, 2021
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার বিনা মূল্যে করোনার টিকা দিতে চাচ্ছে: স্বাস্থ্যসেবা সচিব
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার চাচ্ছেন বিনা মূল্যে করোনার টিকা প্রদান করতে ।

আজ শনিবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যসেবা সচিব আরও বলেন, বেসরকারিভাবে টিকা কীভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে। তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয় বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়ে যাচাই–বাছাই চলছে বলে তিনি জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মমতো হলে তবেই অনুমোদন দেওয়া হবে ।বেসরকারিভাবে টিকা কীভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে।

এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্যবিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন স্বাস্থ্যসেবা সচিব আবদুল মান্নান। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে প্রতিষ্ঠিত ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় অসন্তোষ প্রকাশ করেন।