June 6, 2026, 7:07 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী পরীক্ষা চলছে

প্রতিবেদকের নাম 531
নিউজ আপঃ Thursday, November 22, 2018

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৮ নভ্বের) সকাল সাড়ে ১০টায় এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন উভয়স্তরে ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৬৬ হাজার ৮১৪ জন এবং ছাত্রী এক লাখ ৫১ হাজার ৩৯ জন।

প্রাথমিক সমাপনীতে তিন হাজার ৬৩ ও ইবতেদায়িতে ২৩১ জনসহ মোট তিন হাজার ২৯৪ বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) পরীক্ষার্থী অংশ নেয়। সারা দেশে সাত হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে।

প্রাথমিক সমাপনীতে বাকি বিষয়ের মধ্যে আগামীকাল বাংলা পরীক্ষা আছে। এ ছাড়া ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষা হবে।

ইবতেদায়ি সমাপনীতেও আগামীকাল বাংলা পরীক্ষা। ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ বিষয়ে পরীক্ষা নেয়া হবে।

প্রতিটি পরীক্ষার মোট সময় আড়াই ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share