May 9, 2026, 9:22 pm
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় বিপুল পরিমাণ ইয়াবা, পিস্তল সহ সাবেক সেনা সদস্য ও ২সহযোগী র‍্যাবের কাছে আটক 

আবুল কালাম আজাদ রাজবাড়ীঃ 328
নিউজ আপঃ Saturday, August 7, 2021

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ আশরাফুজ্জান ওরফে আরিফ (৩৩) কে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকালে তাকেসহ তার অপর দুই সহযোগি একই গ্রামের মোঃ মিন্টু মন্ডল (২৯) এবং পিরোজপুরের মোঃ মামুন শিকদার (৩১) গ্রেপ্তার করে। সে সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট, ৯ টি সীমকার্ড ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার বিকালে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরিফ ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক আরিফ ২০০৬ সালের জুন মাসে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করেন এবং তিনি ২০১৯ সালে চাকুরীচ্যুত হন।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার জানিয়েছেন, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্য্য পাড়া গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী প্রচুর পরিমান ইয়াবা বিক্রায়ের জন্য অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গত বৃহস্পতিবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করে। একই সাথে সাবেক সেনা সদস্য আরিফ ও তার সহযোগি মিন্টু এবং মামুনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট, ৯ টি সীমকার্ড ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করে।

তিনি আরো বলেন, ২০২০ সালে ৬ মে আরিফ তার অপর সহযোগি ও জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাসেল রানা (৩৫) কে ৮০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে রাজবাড়ীর পাংশায় ফেরার পথে চট্রগ্রামের কর্ণফুলী থানা পুলিশ চট্টগ্রাম নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করেছে। ওই মামলায় আরিফ এতো দিন কারাগারে ছিলো। তবে জামিনে বের হয়েই সে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share